Current Date:Mar 18, 2026

আইআরএফ’র নতুন সাধারণ সম্পাদক মাসুদ মিয়া

নিজস্ব প্রতিবেদক : ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে সাখাওয়াত হোসেন সুমনকে সাময়িকভাবে বহিস্কার করাহয়েছে। শনিবার মতিঝিলের মডার্ন ম্যানশনে আইআরএফ’র নির্বাহী কমিটির বৈঠকে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হবে বলে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাকির হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আরও জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ ৯ নভেম্বর মধ্যে সাখাওয়াত হোসেন সুমনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী নির্বাহী কমিটির সভায় তার বহিস্কারাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। একইসঙ্গে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, অন্তর্বর্তীকালিন কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সিনিয়র রিপোর্টার মাসুদ মিয়া আইআরএফএ’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share