Current Date:Mar 14, 2026

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল এর এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইতালির বার্ষিক সাধারন সভা (এজিএম) গতকাল (২২ মার্চ ) রোমে অনুষ্ঠিত হয়।

সভায় জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন।কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মোঃ আল আমিন, জিও ভানি ইম্বারগেমো এবং মোঃ মিজানুর রহমান এজিএম এ অংশ নেন। সভায় ২০২২ সালের ব্যালান্স শিট অনুমোদনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Share