Current Date:Mar 15, 2026

জনতা ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (০৮ অক্টোবর) বরিশালের একটি অভিজাত হোটেল এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং প্রধান কার্যালয়ের জিএম মোঃ আনোয়ার হুসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ ৪২ জন শাখা ব্যবস্থাপক সম্মেলনে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, আমানত সংগ্রহ, সিএল হ্রাস, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শাখার গ্রাহক সেবার মান উন্নয়ন ও প্রতিটি শাখাকে সিএল এবং অবলোপন মুক্ত করাসহ ২০২২ সালে সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন।

Share