Current Date:Mar 12, 2026

জনতা ব্যাংক স্টাফ কলেজে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার সম্প্রতি জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ০৭) শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

৩০ কর্ম দিবস ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমান সহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্য উপস্থিত ছিলেন ।

Share