নিজস্ব প্রতিবেদকঃ মুজিব শতবর্ষে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ. সিআইআরটি) আয়োজিত জাতীয় সাইবার ড্রিলে সরকারি প্রতিষ্ঠান বিভাগে জনতা ব্যাংক লিমিটেড দ্বিতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ ড্রিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়, বেসরকারি সেবাদান প্রতিষ্ঠানসহ স্বতন্ত্রভাবে ৩৭০টি দলে প্রায় ১৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা যাচাই ও বৃদ্ধি নিশ্চিতকল্পে আয়োজিত এ প্রতিযোগিতায় জনতা ব্যাংক লিঃ এর এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এর অনুমোদনক্রমে পাঁচ (৫) সদস্য বিশিষ্ট “জেবিএল সাইবার ফ্রন্টলাইনারস” দলটি উক্ত ড্রিলে অংশগ্রহণ করে। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক উক্ত ক্যাটেগরিতে ১ম স্থান অর্জন করে।
Lead Newsঅর্থনীতি
পিপল নিউস 24Dec 20, 2021149
জাতীয় সাইবার ড্রিল প্রতিযোগিতায় সরকারি প্রতিষ্ঠান বিভাগে জনতা ব্যাংক দ্বিতীয়
Share


