Current Date:Mar 14, 2026

জুলাইয়ের প্রথম সপ্তাহেই বিচারপতি নিয়োগ দিতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ জুলাইয়ের আগেই অবসরে যাচ্ছেন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডি। তাই আগামী ৯ জুলাই সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি নিয়োগ দেয়া হতে পারে। আর এজন্য ট্রাম্প পাঁচ জনকে পছন্দ করে রেখেছেন যাদের মধ্যে দুই জন নারী রয়েছে বলেও জানান তিনি। বিবিসি

শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপ সফরে যাওয়ার আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাউকে মনোনয়ন দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নতুন কাউকে মনোনয়ন দিলে সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতির সংখ্যা আরো বাড়বে। সুপ্রিম কোর্টে ৯ বিচারপতির মধ্যে ৫ জনই রক্ষণশীল।

প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ দিলেও সিনেটের চূড়ান্ত অনুমোদন নিতে হবে। যদিও সিনেটে রিপাবলিকানদের প্রতিনিধি ডেমোক্রেটদের থেকে কম।

Share