নিজস্ব প্রতিবেদক : ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী বাসে পিষ্ট হয়ে এক নারী (৪০) নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বাসটি প্রথমে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাঁর মাথার ওপর বাস চালিয়ে দেয় অজ্ঞাতপরিচয় চালক।
ঘটনাস্থলেই নারী নিহত হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরনে বোরকা ছিল।
পুলিশ জানায়, বাস ও এর চালককে চিহ্নিত করা সম্ভব হয়নি।


