Current Date:Mar 16, 2026

পপুলার লাইফের পটুয়াখালীতে বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর চেক পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হস্তান্তর করা হয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, কোম্পানীর আইন উপদেষ্টা এডভোকেট কালা চান সাহা, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন ও মোঃ খলিলুর রহমান দুলাল। উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন এসইডি মোঃ শফিকুল ইসলাম মাসুম, নির্বাহী পরিচালক মুফতি দিদারুল ইসলাম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জএম (উঃ) মোঃ মিজানুর রহমান হাওলাদার।

Share