Current Date:Mar 20, 2026

প্রথম ম্যাচে সত্যি হল বধির বিড়ালের ভবিষৎদ্বাণী

অনলাইন ডেস্ক : অক্টোপাস পলের কথা মনে আছে নিশ্চয়ই। ২০১০ সালের আফ্রিকা বিশ্বকাপে তার ভবিষৎদ্বাণীগুলো অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। সকার সিটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। পল এখন আর জীবিত নেই। তবে এবারের রাশিয়া বিশ্বকাপে পলের উত্তরসূরি হয়তো পেয়ে গেছে বিশ্ব।

বধির বিড়াল অ্যাকিলিকসের ভবিষৎদ্বাণী যে ইতোমধ্যেই প্রথম ম্যাচে ফলে গেছে। গতকাল রাশিয়া-সৌদি ম্যাচের আগে অ্যাকিলিকস ভবিষৎদ্বাণী করে স্বাগতিক দেশ রাশিয়া জিতবে। আর ফলাফল তো ইতোমধ্যেই জেনে গেছেন। ৫-০ গোলে সৌদিকে উড়িয়ে দিয়েছে রুশবাহিনী। তাই ধারণা করা হচ্ছে অ্যাকিলিকস হয়তো পলের উত্তরসূরি হতে যাচ্ছে। তবে এক ম্যাচ দেখেই তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। আরও কয়েকটি ম্যাচ দেখার পরই বলা যাবে আসলে অ্যাকিলিকসের ভবিষৎদ্বাণী কতটা সত্যি হয়।

Share