Current Date:Mar 20, 2026

মুকসুদপুরে বাস চাপা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপা পড়ে আব্দুল হাই ফকির(৬৫)নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার(২৮ জানুয়ারী)বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নিশাতলা মোড়ে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারেনি।

Share