Current Date:Mar 16, 2026

সোনালী ব্যাংকের এমডি ঢাবির এলামনাই এসোসিয়েশন এর সদস্য নির্বাচিত হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংকের সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ মে ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনীত করা হয়েছে।
সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

 

Share