Current Date:Mar 10, 2026

‘উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

অনলাইন ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২২ মার্চ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে তিনটি ধাপ, বাংলাদেশ সেগুলো অতিক্রম করেছে। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল হক এমপির পরিচালনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর আলম রতন প্রমুখ।

Share