Current Date:Mar 16, 2026

জনতা ব্যাংকে এ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এরসভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ আসাদুজ্জামান এবং মোঃ কামরুল আহছানসহ সকল জিএম,সংশ্লিষ্ট ডিজিএম ও অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্ম কৌশল নির্ধারণ কওে নতুন নতুন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, স্বল্প সুদেও আমানত বৃদ্ধি,শ্রেণীকৃত ঋণআদায় ওহ্রাস, অবলোপন কৃত ঋণ আদায়সহ ফরেন রেমিট্যান্স বৃদ্ধিও জন্য বিভাগীয় প্রধানদেও নির্দেশনা দেন।

Share