মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র শোক র্যালী আলোচনা সভা ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার সকালে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মুকসুদপুর উপজেলার বাটিকামারী শাখা শোক র্যালী, আলোচনসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোকেয়া ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান নিয়ে বিস্তার আলেচনা করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোকেয়া ইসলামের নেতৃত্বে টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ৭৫ এর ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় প্রতিষ্ঠানের উপ-প্রধান নির্বাহী কামরুল হাসান কামাল, আব্দুল হাকিম, সিএফও শক্তিপদ চক্রবর্তী, সিনিয়র পরিচালক শেখ শাহিদ হোসেন এবং প্রতিষ্ঠানের গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার আওতাভুক্ত ১০টি উন্নয়ন এলাকার দুই শতাধিক কর্মি ও ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মুকসুদপুর সদর শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন খান।


