Current Date:Mar 15, 2026

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনতা ব্যাংকে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের উদ্যোগে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ প্রকাশিত হয়েছে। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ম্যানেজিং ডিরেক্টর এন্ড এমডি বীর মুক্তিযাদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান,মোঃ আসাদুজ্জামান, মোঃ কামরুল আহছান এবং মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও),সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মোঃ শাহীন উদ্দিন সের নিয়াবতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধার ণসম্পাদক মোঃ ইয়াছিন।

Share