Current Date:Mar 13, 2026

থাইল্যান্ডে ফুটবল টিমকে উদ্ধার অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দুই সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী দল স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করেছে বলে ঘটনাস্থলেই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা। খবর বিবিসি বাংলার।

এর আগে উদ্ধারকারী দল, ডুবুরি, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছাড়া অন্যদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। গত ২৩ জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভেতরে যাওয়ার পর আর বের হতে পারেননি।

গুহায় প্রবেশ করার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এতে করে তাদের বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়। ১৩ বিদেশি ডুবুরি ছাড়াও থাই নৌবাহিনীর আরও পাঁচজন এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

Share