Current Date:Mar 15, 2026

পপুলার লাইফের বীমা দাবীর প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার চেক ফেনী ইস্টিগেশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন এর হলরুমে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিএমডি মোঃ খলিলুর রহমান সিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ, এসইডি মোঃ সেলিম মিয়া, ইডি মুহাম্মদ ফরিদ উদ্দিন নিজামী এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসজিএম মোঃ সোলায়মান হোসেন সোহাগ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

Share