Current Date:Mar 16, 2026

পপুলার লাইফের সিলেটে বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর চেক সিলেট হোটেল গার্ডেন-ইন এর হল রুমে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন। উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, সৈয়দ সুলতান মাহমুদ, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও মুফতি দিদারুল ইসলাম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

 

Share