Current Date:Mar 16, 2026

পিরোজপুরে পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর চেক পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন ও মোঃ খলিলুর রহমান দুলাল, এসইডি মোঃ শফিকুল ইসলাম মাসুম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ আব্দুল হাই আল হাদি। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

 

Share