বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের মানুষকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে ভার্চ্যুয়ালী যুক্ত থেকে এই শপথ বাক্য পাঠ করান।
রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই শপথবাক্য পাঠ করেন। দেশব্যাপী রূপালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দও এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেনও শপথবাক্য পাঠ করেন । এছাড়াও জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান, হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও মো. ফয়েজ আলমসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই শপথগ্রহণে অংশ নেন।
অর্থনীতি
পিপল নিউস 24Dec 18, 2021128
প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথগ্রহণ অনুষ্ঠানে রূপালী ব্যাংকের অংশগ্রহন
Share


