Current Date:Mar 21, 2026

বরিশালে নৌকাডুবিতে চার শিশু নিখোঁজ

ডেস্ক রিপোর্ট : বরিশালে বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড খেয়াঘাটের ফরিদপুর প্রান্তে কারখানা নদীতে একটি নৌকা ডুবে চার শিশু নিখোঁজ হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো-লিমা আক্তার (১২), খাছসা (৩), রিপন (৯) ও ইমরান (১১)।

বাকেরগঞ্জের শর্শী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মামুন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ফরহাদ মোল্লা জানান, ঘটানস্থল শহর থেকে অনেক দূরে হওয়ায় স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। তার উদ্ধারকারী দল পাঠাচ্ছেন।

Share