নিজস্ব প্রতিবেদক
রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ৩০তম সভা
অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি (বুধবার) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে
এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর
রশীদ উপস্থিত ছিলেন।
এতে ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগসমূহের উপ-মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের অন্যান্য বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।


