Current Date:Mar 14, 2026

সিলেটে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেটের উদ্যোগে ‘বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জিএম অফিস সিলেটের আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখার প্রধান এবং এসব প্রিন্সিপাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরস্থ স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেটের জেনারেল ম্যানেজার মোঃ জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী।

Share