Current Date:Mar 17, 2026

সুযোগ হলে রণবীরকে বেছে নেবেন আলিয়া

বিনোদন ডেস্ক : যদি কখনও রুপালি পর্দায় কারও সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বলা হয় তাহলে রণবীর কাপুরকে বেছে নেবেন বলে জানিয়েছেন আলিয়া ভাট।

করণ জোহরের জনপ্রিয় রিয়েলিটি শো ‘‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে তাকে নানা প্রশ্ন করা হয়। এমনই এক প্রশ্নের জবাবে তিনি রণবীরের প্রতি এই আগ্রহ প্রকাশ করেন।

মহেশ ভাট এবং পূজা ভাটের মেয়ে বলে যখন লোকে তার সম্পর্কে সমালোচনা করেন তখন সেটা শুনতে তার অবাক লাগে বলে মন্তব্য করেন আলিয়া ভাট।

Share