Current Date:Mar 18, 2026

জনতা ব্যাংকের চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালি বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব ডেস্ক:
জনতা ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালি বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন বুধবার পৃথক পৃথক সময়ে বুধবার (১৬ জুন) অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, শাখার আমানত সংগ্রহ, সিএসএসএমই-এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, লোকসানী শাখা হ্রাস এবং শ্রেণীকৃত ঋণ কমাতে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি আসন্ন অর্ধবার্ষিক হিসাব সমপনী উপলক্ষে সকল লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ জসীম উদ্দিন, মোঃ আব্দুল জব্বার ও সিএফও এ কে এম শরীয়ত উল্ল্যাহসহ সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি ও প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

 

Share