Current date Nov 10, 2026
বাংলাদেশ

শাহবাগে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা, আটক ৪

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য (বিএসএমএমইউ) নেয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ সময় শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেলের সামনে বিএনপি নেতাকর্মীরা ভিড় করে বিক্ষোভ শুরু করলে লাঠিপেটা করে পুলিশ।

বিক্ষোভ থেকে ৪ জনকে আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে কালো রঙের একটি গাড়িতে করে বের করা হয়। র‌্যাবের পাহারায় গাড়িটি বিএসএমইউতে নেয়া হয়। সাড়ে এগোরোটায় বঙ্গবন্ধু মেডিকেলে পৌছান খালেদা জিয়া।

বিএসএমএমইউ সংলগ্ন শাহবাগ মোড়ে পুলিশের একটি প্রিজন ভ্যান রয়েছে সকাল থেকে, আছে জলকামানের গাড়িও। এদিকে বিএসএমএমইউতে তার জন্যে একটি কেবিনও প্রস্তুত রাখা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রেজারার আলী আসগর মোড়ল আরটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, কারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কেবিন রেডি করে রাখা হয়েছে।
আলী আসগর আরও বলেন, তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড প্রস্তুত আছে। তারাই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় বেগম খালেদা জিয়ার। এরপর থেকে তিনি পুরানো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন।

এর আগেও খালেদার মেডিকেল বোর্ড গঠন করা হয়। এতে ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক মো. শামসুজ্জামানকে প্রধান করে ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন) সদস্য রাখা হয়।

এই মেডিকেল বোর্ড গত সপ্তাহে কারাগারে বিএনপি চেয়ারপারসনকে দেখে এসে জানিয়েছিল, তার অসুস্থতা গুরুতর নয়।

তবে বিএনপির নেতারা বারবার দাবি করে আসছেন, খালেদা জিয়া গুরুতর অসু্স্থ। তারা এই নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোরও দাবি জানিয়ে আসছেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...