Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

নির্বাচনে সব দল অংশ নেবে, আশাবাদ সিইসির

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন আশাবাদী। শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নূরুল হুদা এই আশাবাদ ব্যক্ত করেন।

সিইসি সাংবাদিকদের বলেন, ‘কোনো দল যদি আগের অবস্থানেই থাকে, তবে সেটা দুঃখজনক হবে। কেননা সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না। তবে আমরা আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।’

নূরুল হুদা বলেন, ‘নিরপেক্ষ থেকে নির্বাচন করব, এই দৃঢ়তা রয়েছে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। অন্য কোনো ব্যাপারে কথাবার্তা থাকলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের অভিযোগ নেই।’

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনগুলোতে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হবে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনেও যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান স্টেকহোল্ডার (অংশীজন) রাজনৈতিক এবং ভোটাররা যদি ইভিএম এ ভোট গ্রহণের বিষয়ে একমত হন, তবেই তা জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে আগে স্থানীয় নির্বাচনে ব্যবহার করে আস্থা অর্জন করতে হবে।’

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সহযোগিতায় পিআইবি আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...