Current date Sep 7, 2026
খেলা

লেগানেসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের কাছে বার্সেলোনা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ৩-১ গোলে লেগানেসকে হারিয়ে শিরোপার আরো কাছে চলে গেছে বার্সেলোনা। হেসে খেলে নিজেদের মাঠে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক তুলে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। শনিবার রাতে ম্যাচের প্রথমার্ধে ২৭ মিনিটে ফ্রি-কিক থেকে ১ম গোলটি করে দলকে লিডে এনে দেন মেসি। এরপর ৩২ মিনিটে কুতিনহোর পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজের গোল ব্যবধান দ্বিগুন করেন তিনি।

শুধু তিন পয়েন্ট তুলে নেওয়াই নয়, লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা। ১৯৮০ সাল থেকে লা লিগায় ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি এককভাবে ধরে রেখেছিল রিয়েল সোসিয়েদাদ।

প্রথমার্ধে গোলের আরো বেশ কয়েকটি সুযোগ তৈরি করে কাজে লাগাতে পারেননি আরনেস্তো ভালবার্দের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে খেলার চেষ্টা করে লিগ টেবিলে ১৩তম স্থানে থাকা লেগানেসের খেলোয়াড়রা। ৬৮ মিনিটে একটি গোল পরিশোধও করে খেলায় ফিরে আসে দলটি। ম্যাচের ৮৭ মিনিটে লেগানেসের ম্যাচে ফেরা সব আশার গুড়ে বালি দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এ জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টের ব্যবধান গড়ে ফেললো বার্সলোনা। ৩১ ম্যাচ খেলে টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট এখন ৭৯।

https://youtu.be/9sQklXPNdtI

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...