Current date Jul 23, 2026
বিশ্ব

ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন লেগে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ৪ দমকলকর্মী। বহুতল ভবনটির ৫০তম তলায় আগুনের সূত্রপাত।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।

ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাঞ্জেলিকা কনরয় সিএনএনকে জানিয়েছেন, নিহত ব্যক্তি বিল্ডিংয়ের ৫০তম তলার বাসিন্দা। অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাতের দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, আহত চার দমকলকর্মী আশঙ্কামুক্ত।

এই বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে।

ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, আগুন লাগার সময় ট্রাম্প পরিবারের কেউ টাওয়ারে ছিলেন না।

প্রতিবেদনে বলা হয়, টাওয়ারের ওপর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। সূত্র : সিএনএন ও বিবিসি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...