Current date Oct 23, 2026
আইন-আদালতরাজনীতি

কুমিল্লায় হত্যা মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারের নির্দেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : তিন বছর আগে সরকার পতনের দাবিতে বিএনপি-জামায়াত জোটের অবরোধ চলাকালে কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলা চালিয়ে হত্যা মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার সকাল কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ। এই মামলায় আগামী ১০ এপ্রিল জামিন শুনানির নির্দেশও দিয়েছেন বিচারক।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাগারে বন্দী। গত ১২ মার্চ এই মামলায় বিএনপি নেত্রীকে গ্রেপ্তার দেখিয়ে ২৮ মার্চ তাকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা পরোয়ানা জারি করেন বিচারক মুস্তাইন বিল্লাহ।

তবে সেদিন বিএনপি নেত্রীকে আদালতে হাজির না করায় ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেন কুমিল্লা ৫ নং আমলি আদালতের বিচারক কাজী আরাফাত।

আর বিএনপি নেত্রীকে সেদিন হাজির না করায় সেদিন খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিন আবেদনের ওপর শুনানি হয়নি। আর আগামী ৮ এপ্রিল এই দুই আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করেন বিচারক।

২০১৫ সালে বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকায় ইউনিক পরিবহনের একটি বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে দগ্ধ হয়ে আটজন মারা যান। আহত হন আরো অন্তত ২০ যাত্রী।

এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করে পুলিশ। এতে খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে করা হয় হুকুমের আসামি।

এই ঘটনায় করা হত্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গত ২ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নব বেগম।

একই ঘটনায় করা বিস্ফোরক আইনের গত বছরের ৯ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুমিল্লার আদালত। দুটি মামলাতেই খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে আদালতে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...