Current date Sep 7, 2026
রাজনীতি

বিএনপিকে সমাজ থেকে একঘরে করতে হবে : ইনু

URL copied
Share URL copied

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া নারী উন্নয়ন বিরোধী। তিনি নারী নির্যাতনকারীদের পক্ষে। জঙ্গিদের সঙ্গী হয়ে তিনি দেশকে পিছিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে তাদের পরিহার করতে হবে। বিএনপিকে সমাজ থেকে, রাজনীতির মাঠ থেকে, নির্বাচন থেকে একঘরে করতে হবে।

রোববার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে জাসদের অঙ্গ সংগঠন নারী জোটের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধর্মের মুখোশধারী বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হলে নারী সমাজের জেগে উঠতে হবে। জাসদ নারীদের সম্মানের জন্য লড়াই করছে। নারীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা জাসদ নিশ্চিত করতে চাই। নারীদের উদ্দেশে তিনি বলেন, জাসদ আপনার শক্তি, জাসদ আপনার সম্মান, মর্যাদা, অধিকার হিস্যার পাহারাদার।

নারী জোটের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি নাসিমা আলীম সাজুর সভাপতিত্বে নারী সমাবেশে কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, নারী জোটের যুগ্ন সম্পাদক উম্মে হাসান ঝলমল, সমাজ সেবা বিষায়ক সম্পাদক সৈয়দ সুলতানা হ্যাপি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, কুষ্টিয়া নারী জোটের সভাপতি আরতি রানী সিংহ রায়, জাসদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সরকার, চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, জাসদ নেতা অসিত কুমার সিংহ রায়, এমদাদুল ইসলাম আতা, এসএম আনছার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...