Current date Sep 7, 2026
খেলা

রাজশাহী কিংসের জার্সিতে ভেটোরি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের কোচ হয়েছেন সাবেক কিউই বোলার ডেনিয়েল ভেটোরি’ গত ক’দিন যাবত এমন খবর শোনা গেলেও অবশেষে সেটাই সত্যি হলো। রাজশাহী কিংসের জার্সি গায়ে দেখা গেল নিউজিল্যান্ডের এই সাবেক তারকাকে।

গত শনিবার রাজশাহী কিংসের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া দুটি ছবি নিশ্চিত করে নিউজিল্যান্ডে সাবেক তারকার কোচ হবার খবরটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভেটোরি এবার রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্বে আছেন। সেই সুবাদে দলের সঙঙ্গে কলকাতায় অবস্থান করছেন বাম-হাতি এই স্পিনার। আর এই সুযোগটা কাজে লাগালো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলটি।

কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক এবং দলটির পরিচালক আব্দুর রাজ্জাক গতকাল কলকাতায় গিয়ে সদ্য নিয়োগ দেয়া কোচের হাতে জার্সি তুলে দেন।

২০১৫ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই কিউই তারকা কাজ করছেন বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের প্রধান কোচ হিসেবে। এছাড়াও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের দল মিডলসেক্সের প্রধান কোচ হিসেবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...