Current date Sep 7, 2026
রাজনীতি

খুলনায় মঞ্জু, গাজীপুরে হাসান বিএনপির প্রার্থী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। গাজীপুরে জেলা বিএনপির সহসভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকারকে মনোনীত করেছে দলটি। আর খুলনায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই সিটির মেয়র পদে ওই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

এর আগে রোববার সন্ধ্যায় একই কার্যালয়ে বিএনপির মনোনয়ন বোর্ড দুই সিটিতে আগ্রহী নয়জনের সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকার শেষে সোমবার রাতে দুজনের নাম ঘোষণা করা হলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...