Current date Sep 7, 2026
বাংলাদেশ

ইমরানকে ডিভোর্স দিলেন শিক্ষামন্ত্রীর মেয়ে

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহবিচ্ছেদ হয়েছে। নাদিয়া নন্দিতা ইসলাম তিনমাস আগেই ইমরান এইচ সরকারকে ডিভোর্স দেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

উভয় পরিবারের মধ্যে বিষয়টি গোপন ছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন যে, কোটা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উস্কানিদাতাদের অবশ্যই শাস্তি দিতে হবে, সে যে-ই হোক না কেন। ইমরান আর আমার মেয়ের স্বামী নন। তিন মাস আগেই পারিবারিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

২০১৩ সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় সারাদেশে পরিচিত হয়ে উঠেন ইমরান এইচ সরকার। তিনি ২০১৬ সালের ৩০ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যাধলয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন কুড়িগ্রামের সন্তান ইমরান। ছাত্র থাকাবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...