Current date Sep 6, 2026
Lead Newsপ্রযুক্তিবাংলাদেশ

সরকারি ওয়েবসাইট হ্যাক করে ‘কোটার সংস্কার’ দাবি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করে সেগুলোতে কোটা সংস্কারের দাবি জানানো হয়েছে। ওয়েসবাইটগুলো হ্যাক করার পর ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাক হ্যাকার্স’ এর ফেসবুক পেইজে সেগুলোর লিংক দিয়ে পোস্ট দেয়া হয়েছে। কোটার সংস্কারের জন্য ৩৬০ ডিগ্রি আন্দোলনের অংশ হিসেবে ওয়েবসাইটগুলো হ্যাক করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টা থেকে বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd), বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd) গেলে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ উল্লেখ করে কোটা সংস্কারের দাবি জানানো হয়।

সাইটগুলো হ্যাক করার পর সেখানে প্রদর্শিত ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No_Private or Publice Discrimination বেশকিছু স্লোগান লেখা হয়।

রাত ১২টার পর থেকে ওয়েবসাইটগুলোতে আর ঢোকা যাচ্ছে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...