Current date Jul 24, 2026
বাংলাদেশ

কোটা সংস্কারের আন্দোলন : মার্কিন দূতাবাসের সতর্কতা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে কর্মরত, বসবাসরত এবং আগত সকল যুক্তরাষ্ট্রের নাগরকিদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

মঙ্গলবার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়তে পারে। তাই ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানায়।

এতে আরও বলা হয়, স্থানীয় সংবাদ অনুযায়ী, গত ৮ এপ্রিল সন্ধ্যায় বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু যানবাহন পুড়িয়ে দেয়া হয় এবং সংঘর্ষ বাধে। যেহেতু পরবর্তী কয়েক দিন ধরে বিক্ষোভ চলতে পারে। তাই এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...