Current date Sep 7, 2026
খেলা

পিস্তলে বাংলাদেশকে দ্বিতীয় রৌপ্য এনে দিলেন শাকিল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে বাংলাদেশকে দ্বিতীয় রৌপ্য এনে দিলেন শাকিল আহমেদ। চলতি আসরে ৫০ মিটার এয়ার রাইফেলে পদকটি জিতেছেন এ শুটার।

এ নিয়ে দুটি রৌপ্য ঘরে তুলে নিল বাংলাদেশ। এ রৌপ্য জয়ে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৪তম। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে এবারের আসরে অংশ নিচ্ছে ৭১ দেশ।

শাকিল ২০১৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৪ সালে শুটিং ক্যারিয়ারে পথচলা শুরু তার। মূলত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। চলমান আসরে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ১৫০ দশমিক ১ স্কোর করে ষষ্ঠ হন এ সৈনিক। তবে ৫০ মিটার এয়ার রাইফেলে যে কম যান না, পদক জিতে যেন তারই প্রমাণ দিলেন শাকিল।

এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জেতে দেশবাসীকে আনন্দের জোয়ারে ভাসান দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...