Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

সরকারকে ছাত্রদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহবান, ঢাবি ভিসির (ভিডিও)

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, কোটা সংস্কারের প্রয়োজন যৌক্তিক এবং বিশ্ববিদ্যালয় এমন না যে স্থিতিশীল প্রক্রিয়ায় থাকে। বিশ্ববিদ্যালয় একটি চলমান প্রক্রিয়া যেখানে সব সময় সংস্কারকে স্বাগত জানায় এবং আমরা একেবারে যৌক্তিকভাবে মনে করি কোটা সংস্কারের খুবই প্রয়োজন আছে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয় থেকে উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোটা সংস্কারের যে দাবিটি, সেটি আমার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সংস্কারের প্রতি সংহতি জ্ঞাপন করে আমরা কিন্তু সরকারকে বলেছি যে দ্রুত একটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হোক, যাতে তাদের এই জীবনে একটি স্বাভাবিক জীবন চলে আসে। কারণ এই শিক্ষার্থীরা প্রত্যেকেরই এমন তাদের অভিবাবক,বাবা-মা, দেশের এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিও তাদের দায়বদ্ধতা আছে এবং কখনো তারা ক্লাসও বর্জনও করেনি, আর পরীক্ষাও বর্জন করেনি। শুধুমাত্র সংস্কারের আন্দোলনে গিয়ে তারা এই বক্তব্যগুলো দিয়েছে এবং কতগুলো যৌক্তিক সংস্কারের কথা বলেছে যে যুগের পরিবর্তনের সাথে এই পরিবর্তনটা খুবই জরুরি। এইজন্য আমার তরফ থেকে সরকারকে সেটি খুব স্পষ্টভাবে এবং জোড়ালোভাবে উপস্থাপন করেছি যে এই শিক্ষর্থীদের আন্দোলনের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার, শিক্ষক সবাই সংহতি জ্ঞাপন করছে কেননা সংস্কার এমন একটি বিষয় যেটা বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে যায়। আর একটি বিশ্ববিদ্যালয় এমন না যে একটি স্থিতিশীল প্রক্রিয়ায় থাকে, বিশ্ববিদ্যালয় একটি চলমান প্রক্রিয়া যেখানে সব সময় সংস্কারকে স্বাগত জানায় এবং আমরা একেবারে যৌক্তিকভাবে মনে করি সংস্কারের খুবই প্রয়োজন আছে।

https://youtu.be/nwV772n-f8I

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...