Current date Sep 7, 2026
বাংলাদেশ

কোটা পদ্ধতি বাতিলের আশ্বাসে বাকৃবিতে আনন্দ মিছিল

URL copied
Share URL copied

বাকৃবি প্রতিনিধি : কোটা পদ্ধতি বাতিলের আশ্বাস দেয়ার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনকারীদের নিয়ে আনন্দ মিছিল বের করেছে শাখা ছাত্রলীগ। বুধবার বিকালে জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিছিল বের করেছে ছাত্রলীগ।

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সারাদেশের মতো বুধবারও আন্দোলন করছিল বাকৃবির শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

আবরোধকালে আন্দোলনকারীরা সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি নিয়ে বক্তব্য শুনছিল। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আনন্দ মিছিল নিয়ে আন্দোলনস্থলে আসেন।

এ সময় আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর কোটা পদ্ধতি বাতিলের আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নিয়ে একসঙ্গে আনন্দ মিছিলে অংশগ্রহণের জন্য বলে। পরে বিশ্ববিদ্যালয়ের রেললাইন থেকে শাখা ছাত্রলীগ এক আনন্দ মিছিল বের করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কামাল-রঞ্জিত মার্কেটে গিয়ে শেষ হয়। তবে আনন্দ মিছিলে বেশির ভাগ আন্দোলনকারীরা অংশগ্রহণ করেনি বলে জানা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...