Current date Sep 7, 2026
বিশ্ব

রোহিঙ্গা নির্যাতনের তদন্ত চান আইসিসি’র প্রধান কৌঁসুলি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চালানো ‘জাতিগত নিধন অভিযান’তদন্ত করতে চান আন্তর্জাতিক অপরাধ আদালতের ( আইসিসি) প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা।

তিনি আইসিসির বিচারকদের কাছে এ বিষয়ে আবেদন করেছেন। খবর আলজাজিরার।

বেনসুদা বলেছেন, নির্ভরযোগ্য বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে- মিয়ানমারে বৈধভাবে বসবাস করে আসছিলেন এমন ৬ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলমানকে গত বছরের আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে নির্যাতন করে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে।
তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয়ার জন্য আইসিসির বিচারকদের কাছে অনুরোধ জানিয়েছেন।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান শুরু করে।

এর ফলে অন্তত ছয় হাজার রোহিঙ্গা নিহত ও প্রায় ১০ লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন।

আইসিসির বিচারকরা যদি রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অপরাধযজ্ঞের তদন্ত চালানোর কিংবা এ বিষয়ে বিচার শুরু করার নির্দেশ দেন তাহলে তার অর্থ হবে আন্তর্জাতিক এ আদালতের পক্ষ থেকে প্রাথমিকভাবে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টিকে স্বীকৃতি দেয়া।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বহু আগে থেকে বলে আসছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যা করেছে তা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...