Current date Sep 7, 2026
বিশ্ব

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২৫৭

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার দেশটির রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে আরোহীদের বেশিরভাগই সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্য। খবর সিএনএন ও ডেইলি মেইলের

বিমানটির আলজিয়ার্স এবং ব্লিদা শহরের মাঝের বোউফেরিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তার আগেই বিপর্যয় ঘটে। এতে ২৫৭ জন আরোহী নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আলজেরিয়ার টেলিভিশনে সম্প্রচার হওয়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল প্রবল ধোঁয়ায় ঢেকে গেছে। গোটা এলাকা সামরিক বাহিনী ঘিরে রেখেছে। মনে করা হচ্ছে বিমানে যারা ছিল তাদের কেউই হয়তো বেঁচে নেই। সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য ছাড়া বিমানটিতে দশজন ক্রু ছিল।

কী কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিমানটির ভেঙে পড়া অংশবিশেষ একটি গাছে আটকে রয়েছে। ভেঙে পড়া বিমানটি সোভিয়েত আমলের নকশায় তৈরি ইলিউশিন২-৭৬ এর বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেটি সেনাবাহিনীর পণ্য পরিবহণের জন্য ব্যবহৃত মাঝারি পাল্লার বিমান।

তবে মার্কিন ন্যাটো বাহিনীর বিশেষ প্রিয় এই বিমান। এর সাংকেতিক নাম ‘ক্যানডিড’। সেনাবাহিনীর জন্য মাঝারি মানের ব্যাটেল ট্যাংক, প্যারাট্রুপার ও মালপত্র পরিবহণের জন্য এই বিমান বিশেষ উপযোগী। এর আগে ২০১৪ সালে বিমান দুর্ঘটনায় আলজেরিয়ায় শতাধিক মানুষ নিহত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...