Current date Oct 25, 2026
Lead Newsবিশ্ব

নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে যত বাঙালি আছে সবাইকে বলেছেন ‘শুভ নববর্ষ’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি।’

জন সুলিভান আরও বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’

বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়, ধর্ম-বর্ণনির্বিশেষে পয়লা বৈশাখে মাতৃভাষা বাংলায় কথা বলা মানুষদের কাছে সুন্দর শোভাযাত্রা, মেলা ও নাচগানে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ বলে উল্লেখ করেন তিনি।

নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...