Current date Nov 10, 2026
বাংলাদেশ

পহেলা বৈশাখে সতর্কতা: বাচ্চার পকেটে রাখুন চিরকুট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব পহেলা বৈশাখ। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হবে নববর্ষ।

পহেলা বৈশাখ নিরাপদে ও নিশ্চিন্তে উদযাপন করতে কিছু বিষয়ে সতর্কতা নেওয়া দরকার।

নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীরা তাদের ছোট বাচ্চাদের বা অবুঝ বালক, বালিকাদের নিয়ে আসেন। অনেক মানুষের ভীরে এই অবুঝ শিশুরা হারিয়ে যায় অথবা তাদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন অবস্থায় শিশুদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এজন্য আপনার সঙ্গে থাকা শিশুর পকেটে চিরকুটে আপনার বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখুন এবং হারিয়ে গেলে সাব-কন্ট্রোলরুমে স্থাপিত ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার’ বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। অনুষ্ঠানস্থলে আসার পূর্বেই ঠিক রাখুন ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কোথায় পুনরায় মিলিত হবেন।

সব শ্রেণী পেশার মানুষ, পরিবার-পরিজন, বন্ধু -বান্ধাবসহ নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করে। লোকজনের প্রচণ্ড ভিড়ের মধ্যে যদি কেউ কোনো কিছু পান বা হারান তবে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের লস্ট এন্ড ফাউন্ড সেন্টারে যোগাযোগ করুন।

প্রয়োজনে যোগাযোগ করবেন যেসব নম্বরে:

পুলিশ সাব-কন্ট্রোলরুম (রমনা পার্ক): (১০০)-২৩২৪৮(ডিএমপি), ০২-৯৬১১০০৫

পুলিশ সাব-কন্ট্রোলরুম (সোহরাওয়ার্দী উদ্যান): ১০০)-২৩২৪৯(ডিএমপি), ০২-৯৬৬২০৩৯

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...