Current date Sep 7, 2026
বিশ্ব

ব্রিটিশ রাজপরিবারের বিয়ের আমন্ত্রণ সূচীতে নেই ট্রাম্প-ওবামা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আগামী ১৯ মে বিয়ে হতে চলেছে রাজকুমার হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের। এই রাজকীয় বিয়েতে সামিল হতে দেশ-বিদেশের নক্ষত্রখচিত ব্যক্তিত্বরা থাকলেও আমন্ত্রণ সূচী থেকে বাদ পড়লেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।

এমন খবর সামনে আসতেই এই বিয়ে ব্রিটেনের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে৷ কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক মুখপাত্র জানান, রাজকুমার হ্যারি ও তার হবু স্ত্রীর সঙ্গে যাদের সরাসরি স্থায়ী সম্পর্ক রয়েছে তাদেরই এই বিয়েতে আমন্ত্রণ করা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি৷ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামাকে প্রিন্স হ্যারির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। কিন্তু তারাও বাদ পড়েছেন এই বিয়ে থেকে৷

তিনি বলেন, ‘‌রাজ পরিবারে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজকুমারের সঙ্গে অভিনেত্রীর বিয়েতে আন্তর্জাতিক এবং ব্রিটেনের রাজনীতিবিদদের প্রয়োজন নেই বলেই তাদের আমন্ত্রণ করা হয়নি।’‌

তবে পরে বারাক ওবামাকে ডাকা হবে কিনা সে প্রশ্ন কৌশলে এড়িয়ে গিয়েছেন এই সরকারি মুখপাত্র। তবে অন্য একটি সূত্র বলছে রাজ পরিবার এবং রাজনীতির মধ্যে সমতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...