Current date Sep 7, 2026
খেলা

মুম্বাই ইন্ডিয়ান্সে কামিন্সের স্থানে মিলনে

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইনজুরি আক্রান্ত প্যাট কামিন্সের স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার এডাম মিলনে। পুরো মৌসুমের জন্য কামিন্স আইপিএল থেকে ছিটকে পড়েছেন। মুম্বাইয়ের পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান ও নিউজিল্যান্ডের সাবেক সতীর্থ মিশেল ম্যাকক্লেনেঘানের সাথে যোগ দিবেন মিলনে।

যদিও আইপিএল কিংবা মুম্বাইয়ের পক্ষ থেকে এখনো মিলনের যোগ দেবার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে ইতোমধ্যেই মিলনে মুম্বাই দলে যোগ দিয়েছেন ও শনিবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনও করেছেন। এর আগে ২০১৬ ও ২০১৭ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মিলনে পাঁচটি আইপিএল ম্যাচ খেলেছেন।

মুম্বাইয়ে মিলনে বোলিং কোচ শেন বন্ডের অধীনে কাজ করার সুযোগ পাচ্ছেন। ছোটবেলা থেকে বন্ডকে আইডল মেনেই পেস বোলিংয়ের প্রতি মিলনের ভালবাসা জন্মেছে। নিউজিল্যান্ডের বোলিং কোচ থাকাকালীনও বন্ডের সাথে কাজ করার সুযোগ হয়েছে মিলনের।

এ পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সি গায়ে ৭০টি টি২০ ম্যাচ খেলেছেন মিলনে, ৭দশমিক ৭৭ গড়ে উইকেট নিয়েছেন ৮৩টি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিসট্রিক্টের হয়েও দারুণ ফর্মে রয়েছেন মিলনে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...