Current date Sep 7, 2026
বাংলাদেশ

ট্রেন দুর্ঘটনা: ঘটনাস্থলে মন্ত্রী, তদন্ত কমিটি গঠন

URL copied
Share URL copied

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী মজিবুল হক। দুর্ঘটনার খবর পেয়েই তিনি টঙ্গীতে ছুটে যান। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) চিফ ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে এই তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ।

এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অনেকেই।

জানা গেছে, সকালে জামালপুর থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় আসছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নতুনবাজার এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ভয়ে ছাদের উপর ও ভেতরে থাকা অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে একজন নিহত হন।

দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...