Current date Jul 24, 2026
বিশ্ব

সিরিয়ায় আবার হামলার বিরুদ্ধে পুতিনের হুশিয়ারি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আরব মুসলিম দেশ সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটগুলোর হামলার বিষয়ে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, সিরিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যদি আবার হামলা করে তা হলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি হবে।

রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন এ কথা বলেন।

এ সময় দুই নেতা মার্কিন জোটের হামলার পর সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আলাপকালে পুতিন ও রুহানি একমত হন যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা অবৈধ হামলা সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান মারাত্মকভাবে ব্যাহত করেছে।

পুতিন বলেন, যদি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এ ধরনের হামলা অব্যাহত থাকে, তা হলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি অনিবার্য হয়ে উঠবে।

রুহানি বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসনের মাধ্যমে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে, উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আমেরিকার সরাসরি সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, যখন সিরিয়ার পূর্ব গৌতার মতো গুরুত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পরাজয় নিশ্চিত হয়ে উঠেছে, তখন আমেরিকা এ হামলা করেছে।

আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে সিরিয়ায় আগ্রাসন অব্যাহত থাকলে এ অঞ্চল এবং আন্তর্জাতিক ব্যবস্থাপনায় নতুন অস্থিতিশীলতা দেখা যাবে বলে সতর্ক করেন ইরানের প্রেসিডেন্ট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...