Current date Sep 7, 2026
বাংলাদেশ

উন্নয়নের খোঁজ নিতে ১৫০ কিলোমিটার হাঁটবেন এমপি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সরকারি উন্নয়নকাজ সঠিকভাবে হয়েছে কিনা সেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে পায়ে হেঁটে চট্টগ্রামের রাউজানের ঘরে ঘরে যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

সোমবার সকাল সোয়া নয়টা থেকে তিনি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গহিরা ইউনিয়ন থেকে চার দিনে ১৫০ কিলোমিটার হাঁটার ব্যতিক্রমী এ কর্মসূচি শুরু করেন।

গোলাপি রংয়ের জামা পড়া নানা বয়সী হাজারো নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গহিরা ইউনিয়ন থেকে কর্মসূচি শুরুর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী।

এসময় তিনি বলেন, ২৪৩ কিলোমিটার আয়তনের সংসদীয় আসনের এতগুলো বছরে এলাকায় যে উন্নয়ন করেছি তা দেখা। মানুষ আর কি কি চায় এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা। আমার ইচ্ছে আছে ডোর-টু-ডোর যাওয়া। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বর্তমান সরকারের আমলের যে উন্নয়ন সেগুলো তুলে ধরা। পাশাপাশি সরকারি উন্নয়নকাজ সঠিকভাবে হয়েছে কিনা সেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

এসময় রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা মো. শামিম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কেফায়েত উল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...