Current date Sep 7, 2026
বিশ্ব

অনুমতি ছাড়া হামলা চালিয়ে বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ বাহিনীকে সিরিয়ায় হামলা চালানোর নির্দেশ দেয়ায় বিপদে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার সাংসদদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে ওই হামলা চালানোর আগে সংসদের কাছ থেকে অনুমতি নেননি থেরেসা। সাংসদরা হামলার বিষয়টার চেয়ে বেশি নাখোশ এই কারণেই।

সোমবার সংসদে দেয়া বক্তব্যে থেরেসা যুক্তি দেখান যে, ‘সীমিত পরিসরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কার্যকরী’ এ হামলার মাধ্যমে সিরিয়াকে এ ইঙ্গিত দেয়া হয়েছে যে রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদার মেনে নেবে না।

প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক হামলা চালিয়েছেন এমন অভিযোগ এনে শুক্রবার রাতে দেশটিতে একযোগ হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। হামলার পর সেটিকে সফল বলে দাবি করে বাকি দুই দেশকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ব্রিটেনের বিরোধী দলীয় নেতা ও মে’র কড়া সমালোচক জেরেমি করবিন আন্তর্জাতিক আইনে সিরিয়া করা ওই ক্ষেপণাস্ত্র হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, থেরেসা মে দেশের সংসদের প্রতি দায়বদ্ধ এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের খেয়ালখুশি মতো হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন না। সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...