Current date Sep 7, 2026
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ছিনতাই মামলার আসামি নিহত

URL copied
Share URL copied

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোকন সূত্রধর (৩০) নামে ছিনতাই মামলার এক আসামি নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাইপাস রেল গেট এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করে।

আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, সোমবার দুপুরে বেসরকারি কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন খোকন। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করেন তারা। ওইদিনই তার বিরুদ্ধে ছিনতাই মামলা করা হয়।

খোকনের দেওয়া তথ্য মতে রাতে তাকে নিয়ে ছিনতাইকারী দলের অন্যদের গ্রেফতারের জন্য অভিযানে যাচ্ছিল পুলিশ। পথে রেল গেট এলাকায় ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন খোকন। এ অবস্থায় খোকনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...